কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Bortoman Protidin

৭ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে একই দিন বিকালে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। চার দিনেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকাল পেরিয়ে রাত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চার দিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তাছলিমা আক্তার বলেন, বৃহস্পতিবার মাহি সহপাঠী তানিশা আক্তারের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ পর্যন্ত সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেছি। কোথাও হদিস মিলছে না। একইভাবে তানিশার পরিবারও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। আমরা প্রশাসনের সহায়তা চাই।

কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার তারা মাদ্রাসায় উপস্থিত হয়নি। তাদের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুজন মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, রোববার বিকালে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied