কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

Bortoman Protidin

১ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২৬, ২০২৬


#

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে ভুক্তভোগী খাইরুন বেগমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা খাইরুন বেগমকে চুল ধরে টেনে-হিঁচড়ে, কিল-ঘুষি এবং তলপেটে লাথি মারা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন খাইরুন বেগম জানান, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্বামী নজির মোল্লা কুয়েতে যান। তবে বিদেশে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি এখনো কোনো অর্থ পাঠাতে পারেননি। ফলে তিন সন্তান ও গর্ভের অনাগত সন্তান নিয়ে চরম সংকটে দিন কাটছে তার। এর মধ্যেই এনজিও কর্মীরা নিয়মিত কিস্তির টাকা আদায়ে চাপ দিয়ে আসছিলেন। তিনি বলেন, কষ্ট করে দুইটি কিস্তি পরিশোধ করলেও বাকি টাকা দিতে না পারায় এনজিও কর্মীরা বাড়িতে এসে চাপ সৃষ্টি করেন। সময় চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ভুক্তভোগীর অভিযোগ, ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেনসহ কয়েকজন কর্মী তাকে জোর করে অফিসে নেওয়ার চেষ্টা করেন এবং বেঁধে রেখে টাকা আদায়ের হুমকি দেন। অসুস্থতার কথা জানালেও তাকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে শারীরিক নির্যাতন করা হয়।

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মালা বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাইরুন বেগমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্তঃসত্ত্বা একজন নারীকে এভাবে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিবারের সদস্যরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। খাইরুনের ভাসুর রফিক মোল্লা বলেন, প্রবাসে থাকা তার ভাই এখনো টাকা পাঠাতে পারেননি, আর সেই কারণেই তার স্ত্রীর ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ববি মালকার জানান, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আলট্রাসনোগ্রামে ভ্রূণ সুস্থ থাকলেও ঝুঁকি এড়াতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেন। তার দাবি, তারা শুধু তাকে অফিসে আসতে বলেছিলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি এবং এসব অভিযোগ তাদের বিরুদ্ধে চক্রান্ত। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল, তফসিল ঘোষণা

#

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

#

রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

#

আগামীকাল বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

#

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা

#

প্রথমবার প্রকাশ্যে এলো উত্তর কোরিয়ার পারমাণবিক সাবমেরিনের ছবি

#

সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের রামু এলাকা থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার

#

শিক্ষাবর্ষ শুরুতে বিতরণ হবে নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা

#

৩ বিভাগের ভারী বৃষ্টিতে ৭ জেলায় বন্যার আশঙ্কা

সর্বশেষ

#

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন

#

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

#

‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

#

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

#

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

#

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

#

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

#

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

#

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Link copied