১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

Bortoman Protidin

১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬


#

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গত শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

তিনি বলেন, ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্ররণ করি।

মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার ওসি। বলেন, আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পূজা চেরির পরিচিতি ও পূর্ব সম্পর্কের কারণে টাকা দেওয়ার বিষয়টি জানিয়ে অভিযোগকারী মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমি আমার অভিযোগের কথা থানায় জানিয়ে মামলা করেছি। বাকিটা আদালতে গিয়ে কথা বলব।

বাবার অভিযোগ নিয়ে পূজা চেরি সংবাদমাধ্যমকে বলেন, আপনারা যেই অভিযোগ কিংবা মামলার বিষয়ে কথা বলছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা আমাকে টানবেন না। প্রথম কথা হচ্ছে, মামলাটির তদন্ত চলমান। বিষয়টি আমার পরিবারকেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নাই। আইনগত প্রক্রিয়া চলমান। বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রংপুর-৩ আসনে সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন তৃতীয় লিঙ্গের রানী

#

হাদির ওপর হামলার অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে: তারেক রহমান

#

ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

#

অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ পরিবার

#

ফরিদপুরে নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

#

চালকের পরিবর্তে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ

#

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ: ইসি

#

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব: অর্থ মন্ত্রণালয়

#

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

#

সিমকার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সর্বশেষ

#

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

#

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

#

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

#

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

#

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

#

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

#

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

#

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

Link copied