এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন একেবারেই নতুন রূপে। সেখানে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অভিনয়, নাচ কিংবা ডিগবাজির মাধ্যমে নানা সময়ে আলোচনায় থাকলেও এবার তিনি নজর কেড়েছেন বড় পরিসরের একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে। ‘শিকারি’ শিরোনামের এই গানটি বৃহস্পতিবার লুডু মিউজিক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। গানটির শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানান, বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল, রুশ মডেল এবং হলিউড সিনেমার মতো লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। এটি তার ক্যারিয়ারে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার একটি অভিজ্ঞতা বলে তিনি উল্লেখ করেন।

মিউজিক ভিডিওটির নির্মাণশৈলী নিয়ে অত্যন্ত আশাবাদী জায়েদ খান জানান, দর্শক সাধারণত যে ধরনের বিনোদন খোঁজেন, তার চেয়ে অনেক উন্নত মানের আয়োজন রয়েছে এতে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাসজীবনে হলিউড ঘরানার কাজের যে একটি অপ্রাপ্তি ছিল, এই মিউজিক ভিডিওর মাধ্যমে তা পূরণ হয়েছে। চলচ্চিত্রের একটি গানের পেছনে যে পরিমাণ সময় ও নান্দনিক লোকেশন প্রয়োজন হয়, তার থেকেও বেশি যত্ন নিয়ে এর চিত্রায়ন করা হয়েছে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বিভিন্ন স্পটে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশে ও প্রবাসে থাকা দর্শক গানটি দেখে দারুণ উপভোগ করবেন।

‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে দৃশ্যধারণ সম্পন্ন হওয়া এই গানে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি মোট সাতজন মডেল পারফর্ম করেছেন। এতে বাংলাদেশের মডেল ইয়াসমিনের পাশাপাশি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর এবং কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন রোহান বিল্লাল।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা

#

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

#

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রকিবুলের মৃত্যু

#

জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী

#

নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক

#

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

সর্বশেষ

#

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

#

কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর

#

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

#

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

#

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

Link copied