৫ বছরের শিশুকে হত্যা, ৩ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন
২৪ দিন আগে শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
পাঁচ বছরের শিশু আব্দুর রহমান। এই ছোট্ট শিশুকে ৩০ লাখ টাকার জন্য অপহরণ করে শ্বাসরোধ করে হত্যার দায়ে তিনজনকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ বেগম মোসাম্মৎ মরিয়ম মুন মঞ্জুরী এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে মো. ময়নাল হোসেন , আবু মুসার ছেলে নাজমুল হাছান ও মো. ছালামত খানের ছেলে মো.শাহীন মিয়া এবং আসামি রবিউলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ অপরদিকে আসামি আলাউদ্দিনকে বেকসুর খালাসের আদেশ দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।