২০ জেলায় ১৪ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

Bortoman Protidin

১৭ দিন আগে বুধবার, এপ্রিল ২২, ২০২৬


#

শীতে কাঁপছে দেশের বিভিন্ন জেলা। বিশেষ করে উত্তরাঞ্চলে শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

আজ শনিবার ( ০৬ ডিসেম্বর )  দেশের ২০ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, সিলেট ও বরিশালে আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে নেত্রকোনায় ১৩.৭, খুলনায় ১৩.৬, ভোলায় ১৩.৪, সাতক্ষীরা, দিনাজপুর, নীলফামারীর ডিমলায় ১৩.৩ ডিগ্রি। নীলফামারীর সৈয়দপুরে ১৩.২, পাবনার ঈশ্বরদী ও কুমিল্লায় ১৩ ডিগ্রি, গোপালগঞ্জ ও ‍কুষ্টিয়ার কুমারখালীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৬, যশোরে ১২, চুয়াডাঙ্গায় ১১.৮ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ঠাকুরগাঁওয়ে ১১ ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চার দিন রাত ও দিনে তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একদিন তাপমাত্রা সামান্য বাড়বে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল রবিবার, মঙ্গলবার, বুধবার আবহাওয়ার এমন পরিস্থতি বিরাজ করবে। তবে আগামী সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাত ও দিশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিজিবির উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ

#

আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা

#

সারা দেশে রাত ৮টার মধ্যে শপিংমল বন্ধের সিদ্ধান্ত

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

সেনাবাহিনী প্রধানের বরিশাল এরিয়া পরিদর্শন

#

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

#

সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার

#

সংখ্যালঘু নয়, মানুষ-নাগরিক হিসেবে অধিকার চাইবেন: প্রধান উপদেষ্টা

#

‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব

Link copied