স্ত্রীকে হত্যার পর লাশের সঙ্গে সেলফি

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, মার্চ ২, ২০২৬


#

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক নারীদের হোস্টেলের ভেতরে ঢুকে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। স্ত্রীকে হত্যার পর লাশের সঙ্গে সেলফি তুলে সেটি হোয়াটসঅ্যাপেও পোস্ট করেন। গত রোববারের (৩০ নভেম্বর) এই নির্মম হত্যাকাণ্ডে রাজ্যে নারী নির্যাতন ও নিরাপত্তা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম শ্রীপ্রিয়া। তিনি কোয়েম্বাটুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অভিযুক্ত স্বামীর নাম বালামুরুগান। তাদের মধ্যে দাম্পত্য কলহের কারণে ২ জন আলাদা থাকতেন। নিহত ওই নারী একটি হোস্টেলে থাকতেন। পুলিশ আরও জানিয়েছে, বালামুরুগান গত রোববার দুপুরে স্ত্রীকে দেখার অজুহাতে হোস্টেলে ঢোকেন। এ সময় তার কাপড়ের ভেতর একটি দা লুকিয়ে রেখেছিলেন।

তদন্তকারীরা জানান, দেখা হওয়ার পরপরই ২ জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বালামুরুগান লুকিয়ে আনা দা বের করে শ্রীপ্রিয়াকে কোপাতে শুরু করেন এবং ঘটনাস্থলেই তাকে হত্যা করেন। পুলিশ বলছে, হত্যার পর তিনি স্ত্রীর নিথর দেহের পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন এবং সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। এ সময় ওই ব্যক্তি দাবি করেন— তার স্ত্রী নাকি তার সঙ্গে ‘প্রতারণা’ করেছেন। হত্যাকাণ্ডের সময় হোস্টেলের বাসিন্দারা চিৎকার করে বেরিয়ে আসেন। কিন্তু বালামুরুগান পালিয়ে যাননি; বরং ঘটনাস্থলেই দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং দা উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি ধারণা করেছিলেন শ্রীপ্রিয়া অন্য ১ জনের সঙ্গে সম্পর্কে জড়িত। এ ঘটনায় তামিলনাড়ুতে নারীর নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। বিরোধীরা ডিএমকে সরকারের বিরুদ্ধে নারীদের সুরক্ষায় ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ তুলছে। তাদের দাবি, রাজ্যে নৃশংস হত্যাকাণ্ড ও যৌন অপরাধ বেড়েই চলেছে। তবে ডিএমকে সরকার এবং রাজ্য পুলিশ বলছে, এসব ঘটনা বিচ্ছিন্ন এবং ব্যক্তিগত বিরোধ থেকে ঘটেছে। কর্তৃপক্ষের দাবি, প্রতিটি ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে অপরাধীরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি পায়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদযাত্রায় ট্রেনের ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে শুক্রবার

#

সারাদেশে র্যাবের ৪৩৫ টহল টিম

#

তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই: ইসি মাছউদ

#

প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে : প্রেস সচিব

#

নতুন জুটি বাঁধছেন শাকিব খান ও হানিয়া আমির

#

আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন খবর

#

দেশের ৩ বিভাগে টানা ৫ দিন বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস

#

রাজধানীর বনশ্রী এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, এমুনিশন, মাদক, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার: গ্রেফতার ২ জন

#

বিজিবির হাতে চোরাকারবারিকে আটক

#

ট্রেনের ১৬ টিকিট নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন স্টুয়ার্ড

সর্বশেষ

#

ভুলবশত তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

#

যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান :আরাঘচি

#

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

#

ইসরায়েলি হামলায় ইরানে ২০ ভলিবল খেলোয়াড় নিহত

#

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও

#

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

#

কুমিল্লায় বিপুল পরিমাণ গাজাসহ ১ জন গ্রেফতার ও প্রাইভেটকার জব্দ

#

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Link copied