হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

Bortoman Protidin

৭ দিন আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬


#

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে  হিজাব ও বোরকা পরে এক বাড়িতে ডাকাতির চেষ্টার সময় ধারালো অস্ত্রসহ আব্দুল মুমিন নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

বুধবার রাতে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  আটক আব্দুল মুমিন স্থানীয় বাসিন্দা। তার সহযোগী আরিফুল ইসলাম নামে আরেকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

ওসি মুক্তারুল আলম জানান, রাত ২টার দিকে রোয়ার গ্রামের বেলাল হোসেনের বাড়িতে হিজাব ও বোরকা পরিহিত দুজন প্রবেশ করে। তারা ঘরে ঢুকে বেলালের স্ত্রী সাজেদা বেগমের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাজেদা বেগম চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে।

গ্রামবাসীকে দেখে পালিয়ে যাওয়ার সময় আব্দুল মুমিনকে অস্ত্রসহ ধরে ফেলে। তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।  পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মুক্তারুল আলম।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied