সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট সহ ২ জন আটক

Bortoman Protidin

৭ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

যশোরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিরস্ত্র) মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল কোতোয়ালি মডেল থানার আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ড এলাকার পশ্চিম পাশের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইমদাদুল হক জিসান (২৪) ও মো. তৌহিদুজ্জামান রাসেল (২৪)-কে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক অবৈধ ঘোষিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অর্থ লেনদেন ও অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

অভিযানে আটক দুইজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন শার্শা উপজেলার গোকর্ণ এলাকার বাসিন্দা মো. ইমদাদুল হক জিসান এবং ট্যাংরালী এলাকার বাসিন্দা মো. তৌহিদুজ্জামান রাসেল। পুলিশ জানায়, ১৬ জুলাই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

#

অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ : পরিবেশ উপদেষ্টা

#

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা বরখাস্ত

#

মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

#

উপজেলা নির্বাচনের ১ম ধাপে মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষ দিন

#

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের

#

প্রতি সপ্তাহে ২০০ শহীদের পরিবারকে সহযোগিতা করা হবে: সারজিস আলম

#

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

#

সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

Link copied