হত্যার পরে গৃহবধূর পা বাধা লাশ পাওয়া গেলো খালে

Bortoman Protidin

২৫ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।  

নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের  চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ ছেলের জননী ছিল।   

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।  এর আগে, গতকাল বুধবার রাতে এ হত্যাকান্ড ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।   

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নারী একাই স্বামীর বাড়িতে থাকত।  গত ১০-১২ বছর তার সাথে স্বামীর সম্পর্ক কম। তার ৫ ছেলের কেউই তার সাথে সব সময় থাকত না। তারা সপ্তাহে একবার আসত। সে প্রায় একাই ঘরে থাকত। গতকাল সে জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসে। প্রতিদিনের ন্যায় যথারীতি রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।  

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যা নিশ্চিত করেন। নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। একই সাথে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা চৌদ্দগ্রামে চুরির ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত ক্যাবলসহ ২ চোর আটক

#

অনলাইন প্রেমের টানে কাঁটাতার অতিক্রম, বিএসএফের হাতে আটক তরুণী

#

১০৩ বছরের বৃদ্ধা স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিলেন নাতি বৌয়ের কাঁধে ভর করে

#

আপিল বিভাগের রেজিস্ট্রারকে কুমিল্লায় বদলি

#

সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

ঈদের দিন কেমন যাবে জানাল আবহাওয়া অফিস

#

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ করতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর মারা গেলেন স্বামী

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied