অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত রাবির ৫ শিক্ষার্থী

Bortoman Protidin

১৮ দিন আগে রবিবার, মার্চ ১৫, ২০২৬


#

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন ৬ শিক্ষার্থী। টানা ২১ ঘণ্টা ধরে অনশন থাকায় অসুস্থ হয়ে পড়েছেন পাঁচজন। এর মধ্যে গুরুতর অসুস্থ হওয়ায় ২ শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নেন উপাচার্য অধ্যাপক “ সালেহ হাসান নকীব “ । এ সময় দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এদিকে শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন শুধু আমাদের আশ্বাসই দিচ্ছেন কার্যকর কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না। অনশনরত শিক্ষার্থীরা হলেন- চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের  মো. সুমন আলী , ইকরা, হুমাইরা, ইমন, সাদিক ও রাইসুল মাহমুদ।

অনশনরত শিক্ষার্থী রাইসুল মাহমুদ বলেন, আমাদের এক দফা দাবি ছিল বহিরাগত সভাপতির অপসারণ। আমরা চাই বিভাগের সভাপতি হবেন আমাদের বিভাগ থেকেই। গত রোববার প্রশাসনের সঙ্গে বসেছিলাম কিন্তু ওনারা বহিরাগত চেয়ারম্যানকে বহাল রাখতে চায়। তাই গতকাল থেকে শিক্ষার্থীরা অনশনে বসেছে।

তিনি আরও বলেন, আমাদের কয়েকজন অনশনরত অবস্থা অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২ জনকে স্যালাইন দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তাকে অপসারণ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। এসময় বিভাগের (২০১৯-২০) সেশনের শিক্ষার্থী “জান্নাত জামান” বলেন, আমরা প্রশাসনের সঙ্গে বসেছিলাম কিন্তু তারা কোনো আশ্বাস দেননি। তারা আরও সময় চেয়েছেন। বর্তমান সভাপতির সঙ্গে আলোচনা করে তাকে মেনে নেওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা তাকে চাই না। যেহেতু, আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না তাই আমাদের আন্দোলন চলবে। তাকে অপসারণ না করা পর্যন্ত অনশন চলবে।

উপাচার্য অধ্যাপক “সালেহ হাসান নকীব” বলেন, একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার দায়িত্ব সকল বিভাগ যেন ভালোভাবে চলে সেটা দেখা। সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমরা সমাধান বের করার চেষ্টা করছি। একটা সমাধান বের হবে দ্রুতই। এখন ইস্যুটা হচ্ছে এ কাজগুলো করতে গেলে যে সময়টুকু লাগে সেটা তো আমাদের দিতে হবে।

প্রসঙ্গত, গত  রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে কোনোরকম আশ্বাস না পাওয়ায় আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করতে পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে - ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

#

এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে ব্যাপক তল্লাশি

#

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

#

সীমান্ত দিয়ে আবারও ১৫ জনকে পুশইন করল বিএসএফ

#

আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র বাছাই, আপিল দায়েরে ইসির সাত নির্দেশনা

#

১০ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

#

কুমিল্লায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

#

দেশে ফিরেছেন ৫১ হাজার ৯৮১ জন হাজি

#

মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ

#

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ

#

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

#

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

#

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

#

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

#

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

#

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

#

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

#

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

#

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

Link copied