সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

‎রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান। গ্রেফতার দুজন হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।

এডিসি জুয়েল বলেন, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করে।

‎তিনি বলেন, হামলার নেপথ্যে ছিল মূলত পরকীয়ার ঘটনা। আহত হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেন। ওই নারী পরে কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে তিনি পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। এ ঘটনার তিনবছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। পরে আবার হৃদয় ও তার সাবেক স্ত্রীর মধ্যে গোপনে সম্পর্ক তৈরি হয়।

বিষয়টি জানতে পেরে মুন্না ফোন করে হৃদয়কে হুমকি দেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন। কিন্তু হৃদয় তাদের সম্পর্ক চালিয়ে যান। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। এ খবর শুনে তাকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেন মুন্না। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হৃদয়কে কুপিয়ে আহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে কিশোর গ্যাংয়ের হোতা মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়। বাকিরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও ঘাড়কাটা সাইফুল। এছাড়া কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিয়ার

#

সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করতে কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক

#

আগামীকাল থেকে ফের বাড়তে পারে তাপপ্রবাহ

#

বাসায় গ্রিল কেটে চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

#

প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা

#

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

#

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

#

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied