সরকারি সেবা ইমো অ্যাপে

Bartoman Protidin

১৮ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#

কাস্টমাইজড চ্যানেল দিয়ে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী গ্রামাঞ্চলের মানুষকে হেল্পলাইন৩৩৩এর মাধ্যমে সহজে বিভিন্ন সরকারি সেবা নেওয়ার সুযোগ করে দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো।

 সরকারের `স্মার্ট ৩৩৩হেল্পলাইন ব্যবহার করে সামাজিক সমস্যার সমাধান, বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ, সরকারি ভূমিসেবা, সেবা-সম্পর্কিত অভিযোগ জানানো, সাইবার সিকিউরিটি সহায়তা এবং নারী শিশুদের জন্য আইনগত সহায়তাসহ বিভিন্ন সরকারি সেবা পেয়ে থাকেন নাগরিকরা।

দেশের প্রায় এক কোটি মানুষ প্রবাসে জীবনযাপন করছেন, বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ সরকারি সেবা গ্রহণে তাদের বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। প্রান্তিক এলাকায় বাস করা মানুষরাও একই সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এসব নাগরিকদের সহায়তা করতে সবার জন্য সরকারি সেবা সহজলভ্য করতে ৩৩৩ কলিং সার্ভিসের জন্য কাস্টমাইজড সল্যুশন নিয়ে এসেছে ইমো, যা অ্যাপের মাধ্যমে মাল্টি-অপারেটর স্মার্টফোন এনাবলড হটলাইন প্ল্যাটফর্ম মেসেজিং সেবা নিশ্চিত করে।

এই হেল্পলাইন সঠিক তথ্য সহায়তা দিয়ে লাখো নাগরিকের সক্ষমতা তৈরির মধ্য দিয়ে মহামারি চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এখন থেকে ইমো অ্যাপের মাধ্যমেও যুক্ত হওয়া যাবে ৩৩৩ হেল্পলাইনে। তাই সরকারি সেবার সুবিধা ভোগ করতে পারবেন প্রবাসী প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও। এর মাধ্যমে বিশ্বের যে কেউ হেল্পলাইনের (৩৩৩) সেবা নিতে পারবেন। সার্চ বার থেকে ব্যবহারকারীরা খুব সহজেই এটি খুঁজে পাবেন।

এই উদ্যোগের বিষয়ে এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট-আইসিটি, দিদার--কিবরিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সবার জন্য সরকারি সেবা সহজলভ্য করতে ২০১৮ সালে ন্যাশনাল হেল্পডেস্ক ৩৩৩ নিয়ে আসে সরকার। এখন এই হেল্পলাইন ব্যবহার করতে চ্যানেল নিয়ে এসেছে ইমো, এর মধ্য দিয়ে মানুষ আরও সহজে সেবা পাবে বলে আশাবাদী আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর মাধ্যমে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বিদেশে বসেও বিনামূল্যে হেল্প ডেস্কের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুভেচ্ছা

#

রাজধানী ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক শুরু

#

সুদহারের সীমা উঠিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকে যেসব নির্দেশনা এলো

#

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ৩৫ বছর পূর্তি হলো

#

আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা সামান্য বাড়াবে

#

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

কুমিল্লা জেলায় বিনামূল্য এইচপিভি টিকা পাবেন ৩ লাখ ৭৯ হাজার কিশোরী

#

রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

সর্বশেষ

#

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

Link copied