বিজয় দিবস উপলক্ষে লাল পাহাড় থেকে সাইকেল শোভাযাত্রা।

Bortoman Protidin

২৪ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬


#

মোতালেব হোসেন নিখিল:স্টাফ রিপোর্টার

শীতের সকালে কুয়াশার চাদর ভেদ করে লাল পাহাড় থেকে বের হয় একটি সাইকেল শোভাযাত্রা। বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদের স্মরণে টিম কোটবাড়ির  উদ্যোগে " বিজয় রাইড " নামে এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল ৮ টায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এই মনোরম শোভাযাত্রা।

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্মানিত চেয়ারম্যান জনাব ড. তারিকুল ইসলাম চৌধুরী স্যার শোভাযাত্রার শুভ উদ্ভোদন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দীপক কুমার দাশ।  শহরের বিভিন্ন সড়ক পরিক্রম করে নানুয়ার দিঘির পাড়ে এসে শোভাযাত্রা টি শেষ হয়। ২০০ এর অধিক কিশোর - তরুণ সাইক্লিস্ট এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ-সময় সকল সাইক্লিস্ট  বাংলাদেশের পতাকার আদলে তৈরি জার্সি পরিধান করেন এবং সাইকেলে বিজয় রাইডের প্লে কার্ড ও জাতীয় পতাকা বহন করেন৷ এতে শোভাযাত্রা টি বর্নিল হয়ে উঠে। বিজয় দিবসের আনন্দ ও " বাংলাদেশ, বাংলাদেশ " স্লোগানে চারপাশ মুখরিত হয়ে উঠে। 

টিম কোটবাড়ি একটি ক্রীড়া সংগঠন। টিম কোটবাড়ি থেকে নিয়মিত রানিং ও সাইক্লিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টিম কোটবাড়ি তরুণ প্রজন্মেকে নিয়ে এই স্পোর্টস একটিভিটি গুলো পরিচালনা করছে। টিম কোটবাড়ির সম্মানিত এডমিন মেহেদী হাসান মজুমদার প্রতি বছর এমন শোভাযাত্রা আয়োজনের আশা ব্যাক্ত করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে : প্রধান বিচারপতি

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

#

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবোঝাই নসিমনের ধাক্কা

#

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ২

#

সরকারি চাকরিতে ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করলো পিএসসি

#

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ

#

২৯ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই উমরাহ’র সুযোগ পাচ্ছেন

#

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

#

অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা সুবিধা প্রদানের নির্দেশ

সর্বশেষ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

Link copied