মোটরসাইকেলের সিটের নিচে কোটি টাকার স্বর্ণ

Bortoman Protidin

১১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ মেহেদী হাসান (৩৪) নামে ১ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মঙ্গলবার(৫ মার্চ) বিকেলে বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখায়। আটক যুবককে বুধবার দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মেহেদী হাসান হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের বাসিন্দা এবং হাকিমপুর পৌর শহরের হিলি স্থলবন্দরে একটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী। এর সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন।

হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন মামলার এজাহার সূত্র উল্লেখ করে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট বাজার থেকে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের মংলা বিজিবি ক্যাম্পের সদস্যরা মেহেদী হাসানকে আটক করেন। মেহেদীর কাছ থেকে পাওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১০০ গ্রাম। ১০টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ টাকা বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার হবে-এমন খবর পায় মংলা বিজিবি ক্যাম্প। এজন্য হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিরামপুর থেকে হিলিগামী একজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবির জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার

#

পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু হবে : পরিবেশ উপদেষ্টা

#

বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

#

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ

#

ডিজিএফআই প্রধান হলেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম

#

প্রাথমিকের শিক্ষক প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

#

সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

দিনে চা বিক্রি ,রাতে পড়াশোনা করে স্মৃতি পেল জিপিএ-৫

#

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

কক্সবাজার রুটে ১০ জানুয়ারি থেকে নতুন ট্রেন চলবে

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied