দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সিইসি

Bortoman Protidin

১৬ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

কোরিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে কোরিয়া যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দক্ষিণ নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম। এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন।

আগামী ৪ থেকে ১২ এপ্রিল সিইসি দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তার সঙ্গে থাকবেন ইসি সচিব মো. জাহাংহীর আলম ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।

জানা যায়, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) দেশটির ২২-তম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন দেখার জন্য আমন্ত্রণ জানানোয় তারা দেশটিতে যাচ্ছেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান ভাড়া, থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে এনইসি। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ৩ এপ্রিল তারা দক্ষিণ কোরিয়ার পথে রওয়ানা হবেন এবং ফিরবেন ১৩ এপ্রিল। বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগেও দক্ষিণ কোরিয়ার নির্বাচন দেখতে যায় দেশটির নির্বাচন কমিশনের খরচে। এদেশের নির্বাচন দেখতেও এনইসিকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ নির্বাচন কমিশন।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied