বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা
২৩ মিনিট আগে শনিবার, নভেম্বর ৭, ২০২৬
বিনোদন
জগতের ছোটপর্দার অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ২০২৪ সালে ‘লাভ লাইন’
নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরে ২০২৫ সালে জাহিদ প্রীতম পরিচালিত চরকি
ওয়েব ফিল্ম 'ঘুমপরী'-তে উষা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। একই পরিচালকের
‘এক গুচ্ছ কদম’ নামের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেন তিনি।
২০২৬ সালের চলচ্চিত্র ‘ডোম’-এর সাউন্ডট্র্যাকে প্লেব্যাক গায়িকা
হিসেবেও যুক্ত ছিলেন পূর্ণী।
বহুমুখী
প্রতিভার অধিকারী পারশা বিনোদন জগতে এখন পরিচিত মুখ। সেই সঙ্গে সংগীতের পাশাপাশি অভিনয়-মডেলিংয়েও
প্রায় সমানতালে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আবার সামাজিক মাধ্যমে রয়েছে তার আলাদা
ভক্ত-অনুরাগী। তাদের সঙ্গে নানা মতপ্রকাশ করে থাকেন পূর্ণী।
তবে
এবার সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে এমন একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী,
যা দেখে নেটিজেনদের চোখ থমকে যায়। ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল দেখা গেছে পারশার ভক্ত-অনুরাগীদের
মাঝে। যদিও পারশা মাহজাবীন পূর্ণী ‘সম্পর্কে আছেন’ বলে জানিয়ে দিয়েছেন অনেক আগেই। এবার
তার এক পোস্টে অভিনেত্রীকে দেখা গেছে বিয়ের সাজে, সঙ্গে বর!
ছবিটি
প্রকাশের সঙ্গে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী। সেই বার্তায় রসিকতার ভাষায় পারশা মাহজাবীন
পূর্ণী লিখেছেন— ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের
স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন
করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে
বিব্রত করবেন না।’
সামাজিক
মাধ্যমে নেটিজেনরা ছবিটি আগভাগে দেখে কিছুটা চমকে গেলেও অভিনেত্রীর ক্যাপশনে স্পষ্ট
হয় অনেক কিছুই। রসিকতার উদ্দেশ্যেই এমন পোস্ট তার! তবে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরাও মন্তব্যের
ঘরে রসিকতা করেন। সেই সঙ্গে ছবিটি আসল কিনা,
এআই দিয়ে তৈরি, অনুমান ভক্তদের। যদিও ছবিটি বিভ্রান্তি তৈরি করেনি পূর্ণীর ভক্ত-অনুরাগীদের
মাঝে; তার মতো করে নেটিজেনরাও তার এই নকল বিয়ের ছবি ও বর নিয়ে মজা করছেন।