শ্যামনগরে গভীর রাতে এক বাড়ীতে স্বর্ণালঙ্কার চুরি

Bortoman Protidin

২১ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬


#



রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রত্যন্ত এলাকায় গভীর রাতে এক বাড়ীতে ডাকাতি করে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে উপজেলা ঈশ^রীপুর ইউপির ধূমঘাট চরারচক গ্রামে নজরুল গাজীর বাড়ীতে।

হামিজ উদ্দীনের ছেলে নজরুল গাজী জানান, সকলে প্রতিদিনের ন্যায় রাতে খেয়ে ঘুমিয়ে গেলে ৫/৬ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে নজরুল গাজী সহ সকলকে হাত পা বেঁধে রেখে ঘরের আলমারী শোকেজ ভেঙ্গে কয়েক ভরি স্বর্ণ, পোষাক সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

প্রায় এক ঘন্টা তান্ডব চালিয়ে চলে যাওয়ার পরই বাড়ীর মালিক নজরুল ইসলাম ৯৯৯ নং ফোন করে বিষয়টি জানালে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন। কিন্ত ততক্ষণে ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়।

পর শনিবার সকালে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক বিষয় খোঁজ খবর নেন। জানা যায় এ বিষয়ে মামলার প্রস্ততি চলছিল এ রিপোর্ট লেখা পর্যন্ত।
ছবি- শ্যামনগর নজরুল ইসলামের বাড়ী ডাকাতি করে যাওয়ার পরের চিত্র।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ

#

রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

#

ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

Link copied