কচুয়ায় মিশুক চালক সাব্বির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Bortoman Protidin

৪ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

মো: মাসুদ রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥

চাঁদপুরের কচুয়ায় মিশুক চালক সাব্বির হোসেনকে হত্যার সুষ্ঠু বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার বিকালে এলাকাবাসীর আয়োজনে উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পালাখাল-মেঘদাইর সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের মা জাহানারা বেগম,নানী সাজেদা বেগম,মামা মহিব উল্যাহ, মাওলানা কামাল হোসেন ও মহিউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাব্বির হত্যার প্রায় ১০ দিন পেরিয়ে গেছে। দ্রুত মিশুক চালকের হত্যার খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে আসামীদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করতে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বুধবার বিকালে মিশুক নিয়ে সাব্বির বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে পালাখাল-সেঙ্গুয়া সড়কের পাশে ডোবা থেকে মিশুক চালক সাব্বির হোসেনের হাত পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied