ওরা সবাই খুশি হয়ে গেল আমি ‘ভুয়া’, ‘ভুয়া’ বলার পর : সাকিব

Bortoman Protidin

১ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬


#

 যেখানেই যাচ্ছেন, তাকে শুনতে হচ্ছে ‘ভুয়া’, ‘ভুয়া’ দুয়োধ্বনি। সাকিব আল হাসানের জন্য ঘটনাটা এখন একরকম নিয়মিতই হয়ে গেছে।

সিলেট পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নামার পরও এমন দুয়ো ভেসে আসছিল গ্যালারি থেকে।

তাতে যোগ দেন খোদ সাকিবই। গ্যালারির সঙ্গে নিজেও ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে চিৎকার করেন। কিন্তু তখনই বদলে যায় গ্যালারির সুর। ‘সাকিব’, ‘সাকিব’ ধ্বনিতে মুখরিত হয়ে যায় চারপাশ। পরে তাদের সঙ্গে হাতও মেলান সাকিব।  

শনিবার সংবাদ সম্মেলনে এসে ওই গল্প শুনিয়ে সাকিব বলছিলেন, ‘এটা একটা মজার বিষয়। আমি ওদের যখন 'ভুয়া 'ভুয়া!' করলাম, ওরা সবাই খুশি হয়ে গেল! তারপরে দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। আমি বুঝলাম না আসলে ঘটনাটা কী (হাসি)!’

এবারের বিপিএলে সাকিব খেলেছেন পাঁচটি ম্যাচে। এর মধ্যে দুটিতে ব্যাট করেননি। বাকি তিন ইনিংসের তার সংগ্রহ ছিল ২, ২ ও ০। চোখের সমস্যায় ভোগা এই অলরাউন্ডারের ব্যাটিংটা এখন বেশ দুশ্চিন্তারই কারণ। কিন্তু বল হাতে দুর্দান্ত করছেন তিনি।

সিলেটের বিপক্ষে ম্যাচটিতেও ১৮ রান দিয়ে দুই উইকেট। এর মধ্যে এক সময় দুই ওভারশেষে তার বোলিং ফিগার ছিল ১ রান দিয়ে দুই উইকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ বাদ দিলে কোনোটিতেই তেমন রান দেননি। ব্যাটিংয়ে আলো ছড়াতে না পারায় কি বোলিংয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন?

সাকিবের উত্তর, ‘না না… এই উইকেটে আসলে সব স্পিনারই ভালো বল করছে। আমি যদি বেশি খারাপ করি, দেখতেও তো খারাপ লাগে (হাসি)। ওই কারণে একটু ভালো করার চেষ্টা করেছি। কারণ এখানে সব স্পিনার ভালো করছে। যে বল করে, সে-ই। তানভীর কালকে ৪ উইকেট পেল। আজকে তাইজুল ভালো বল করেছে। আমাদের শেখ মাহেদী ভালো করেছে, নবি ভালো করেছে। ’

‘এখন আমি যদি খারাপ বোলিং করি, দেখতে কেমন লাগে না? (হাসি) একটা রেপুটেশন তো আছে। হাহাহা…। এ কারণেই একটু চেষ্টা করছি ভালো করার (হাসি)। ’

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

২৪২ ক্যান বিয়ারসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৫

#

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহন কেড়ে নিলো কিশোরের প্রাণ

#

বেশি দামে বীজ আলু বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা

#

তিন পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

#

দুর্নীতি -মাদকে জড়িত পুলিশ সদস্যকে ছাড় নয়: আইজিপি

#

সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং

#

সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব

#

অ্যাটর্নি জেনারেল ভারত সফরে

#

বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সর্বশেষ

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

#

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied