মিথ্যা মামলায় জামিন পেলেন সিনিয়র সাংবাদিক সাদেকুর রহমান

Bortoman Protidin

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৮, ২০২৬


#

মিথ্যা মামলায় কুমিল্লা আদালত থেকে জামিন পেলেন সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য সাদেকুর রহমান।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ( আমলী আদালত নং ১১) মুমিুনুল হকের  আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। এসময় আদালতে বাদী ও বাদী পক্ষের আইনজীবী অনুপস্থিত ছিলেন।

এর আগে সিনিয়র সাংবাদিক সাদেকুর রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে সাদেকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক সাদেকুর রহমান জানান, সম্প্রতি জনৈক শাহিনূর বেগম আমার বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতে ২০২৪ সালের ১৪ জানুয়ারি দ.বি. আইনের ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলার অভিযোগ দায়ের করেন। তাকে আমি চিনি না। তার সাথে আমার কখনো দেখা বা কথা হয়নি। বিজ্ঞ আদালতের আদিষ্ট হয়ে কুমিল্লা ডিবি পুলিশ কথিত তদন্ত শেষে ২০২৪ সালের ১ জুলাই আমার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। অথচ তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, বিপি-৮৮১৪১৬৭৬৫৮, সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা, আমার সাথে কথা বলেন নি বা কোনো প্রকার যোগাযোগ করেন নি। মামলার আর্জি ও আদালতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের ভাষা প্রায় একই রকম, যেন অভিযোগকারী ও তদন্ত কর্মকর্তা একই ব্যক্তি বা গোষ্ঠী। আমি খোঁজ নিয়ে জানতে পারি বাদী ও সাক্ষীগণ পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মামলার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিতভাবে বিগত সরকারের আমলে সম্পাদিত হয়। আমার দাদার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হলেও জন্ম, বেড়ে উঠা ও কর্মসূত্রে নারায়ণগঞ্জ ও ঢাকায় বসবাস করে আসছি। চাচারা আমাদের জায়গা-সম্পত্তি আত্মসাৎ করেছে। এ মামলায় তাদের ইন্ধন থাকতে পারে।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সাদেকুর রহমানকে আদম বেপারী বানিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই মামলা থেকে সাদেকুর রহমানকে অব্যাহতি দেয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনী যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় মহালয়া উৎসবে হাজারো ভক্ত-শ্রোতার সমাগম

#

গত ১৬ বছর সংবাদপত্রের স্বাধীনতায় ছিল স্বৈরাচারী হস্তক্ষেপ : ডাক প্রতিদিনের একযুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা

#

ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

#

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন-গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টাকে সিইসি

#

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় সড়ক দুর্ঘটনায় নি-হ-ত ২

#

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো ইজিবাইকের ৪ যাত্রীর

#

কুমিল্লায় র্যা ব- ১১ এর উদ্যোগে বন্যা কবলিত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

#

মঞ্জরুল আহসান মুন্সীর আপিল খারিজ পারবেন না নির্বাচনে অংশ নিতে

#

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

সর্বশেষ

#

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

#

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

#

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

#

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

#

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

#

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

Link copied