সাতক্ষীরাতে বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহত ২

Bortoman Protidin

১৪ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

রনজিৎ বর্মন ,সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার শ‌্যামনগ‌র উপজেলায় দ্বীপ ইউনিয়ন গাবুরায় বজ্রপাতে ‌শিশুসহ ২জন  নিহত হ‌য়ে‌ছেন ও আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন।

নিহতরা হলেন, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে এনায়েত(৩৭) ও আলামিনের শিশু পুত্র নাজমুল(১১)।  আহতরা হলেন আনারুদ্দীন গাজীর ছেলে মুছা গাজী(৬৫) ও মোস্তফা কামালের পুত্র মঈনুর রহমান(১৩)।  

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার(২০ জুন) বিকালে  গড়পদ্মপুকুর থে‌কে গাবুরা হ‌য়ে মোটর সাইকেল যো‌গে কয়রার ঘ‌ড়িলা‌লের নিজ বাড়ীতে ফির‌ছি‌লেন। এ অবস্থায় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে গাবুরার ইউপির লেবুবুনিয়া এলাকায় একটি মাছের ঘেরের বাসায় আশ্রয় নেন নিহত ও আহতরা।  সেখানে বজ্রপাতে এনায়েত ও শিশু পুত্র নাজমুল নিহত হন এবং অপর দুই ব্যাক্তি আহত হন।  

জানা যায় সকলের বাড়ী খুলনা জেলার কয়রা উপজেলার দ‌ক্ষিণ‌বেদকাশী ইউনিয়‌নের ঘ‌ড়িলাল গ্রা‌মে। আহত ২জনের অবস্থা আসংখ‌্যাজনক হওয়ায় স্থানীয়রা  তা‌দের  চি‌কিৎসার জন‌্য শ‌্যামনগ‌র উপ‌জেলা স্বাস্থ‌্যক‌ম‌প্লে‌ক্সে ভর্তি করেন। আহত মুছা গাজী জানান তারা সকলে গড়পদ্মপুকুর এক আত্মি‌য়ের বাসা থে‌কে পা‌র্শ্বেমারী খেয়াঘাট দি‌য়ে বা‌ড়ি ফির‌ছি‌লেন এ অবস্থায় প‌থে বৃ‌ষ্টি না‌মলে বজ্রপাত হয়। নিহত দুই জনের মৃতদেহ স্থানীয়রা  ট্রলার যো‌গে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করেছেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বজ্রপাতে নিহত হয়েছেন দুইজন ও আহত হয়েছেন দুই জন।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

#

কাজহীন দিবস আজ

#

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

#

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

#

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

#

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

#

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Link copied