আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প
৬ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ৯, ২০২৬
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ খোলামেলা কথা বলেছেন। সাংবাদিকের
করা প্রশ্নের জবাবে নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে দাবি করেছেন তিনি। এ ছাড়াও মৃত্যুর
পর তিনি স্বর্গে যাবেন বলেও আশা ব্যক্ত করেন।
সিবিএস-এর
‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথ্যাট মার্কিন
প্রেসিডেন্টকে জীবন, মৃত্যু এবং পরকাল নিয়ে নানা প্রশ্ন করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায়
আসার পর একাধিকবার হত্যাচেষ্টার শিকার হওয়া ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার
কী মনে হয়, মৃত্যুর পর মানুষের কী ঘটে?’
কিছুক্ষণ
চুপ থাকার পর ট্রাম্প উত্তর দেন, ‘আমি আশা করি মানুষ আমাকে মনে রাখবে (মিস করবে)।’
এরপর তিনি বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ, তাই নিয়ম অনুযায়ী আমার তো স্বর্গে যাওয়ার
কথা। আমি সেটাই আশা করি, কারণ আমি নরকে যেতে চাই না।’
সাক্ষাৎকার
নেওয়ার সময় সাংবাদিক একটি কঠিন শর্ত দেন। তিনি বলেন, ‘ধরুন আপনি পরকালে গেলেন এবং জান্নাতে
প্রবেশ করার শর্ত হলো—জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো
রাজনৈতিক শত্রু, যাদের আপনি এতদিন ঘৃণা করেছেন, তাদের ক্ষমা করতে হবে এবং ভালোবাসতে
হবে। আপনি কি তা পারবেন?’
এই
কথার জবাবে ট্রাম্প একবিন্দু রাখঢাক না রেখে সোজা বলে দেন, ‘এর উত্তর হলো না। আমি একদম
সত্যি কথা বলছি, আমি পারব না।’
তিনি
আরও যোগ করেন, ‘আমি হয়তো তাদের ক্ষমা করতে পারব না, কারণ আমি আমার কিছু শত্রুকে সত্যি
সত্যিই ঘৃণা করি এবং আজীবন করব।’