রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে বিদ্যুৎ বিভাগের সাথে চট্টগ্রাম নাগরিক ফোরামের বৈঠক

Bortoman Protidin

১৩ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬


#

পবিত্র রমজান মাসে বৃহত্তর চট্টগ্রামের বসতবাড়ি,  শিল্পকলখানায় এবং সমস্ত দোকানপাটে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার জন্য আহবান নিয়ে গতকাল সোমবার (১১মার্চ) দুপুরে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এসময় বিদ্যুৎ বিভাগের পক্ষে তত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তত্বাবধায়ক প্রকৌশলী তাঁর বক্তব্যে চট্টগ্রামে পবিত্র রমজান মাসে যাতে করে কোন সমস্যা না হয় সে ব্যাপারে তিনি তাঁর বিভাগে সচেতন রাখবেন বলে জানান এবং যাতে করে মুসলমানদের সিয়াম সাধনায় কোন ধরনের ব্যঘাত হয় সে ব্যাপারেও আরো যত্নশীল হবেন।

বৈঠকে চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন  এবং অন্যন্য নেতৃবৃন্দ যথাক্রমে অন্যতম ভাইস চেয়ারম্যান বন্দর শ্রমিক নেতা  মো. ফোরকান, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, স ম জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মো. এমরান, মাসুদ খান, দিদারুল ইসলাম, এনামুল হক রাশেদী, হাসান মুরাদ, সজিব ওয়াজেদ নিরব ও তসলিম খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বিভাগের  তত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী আরও বলেন, তেল ও গ্যাস সরবরাহে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হলে আশা করা যায় চট্টগ্রামে পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে তেমন একটা সমস্যা হবে না। এরপরেও তার বিভাগের সবাইকে এ ব্যাপারে আরও যত্নবান হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন গ্রহণ করবেন বলে আশ্বাস দেন ।

চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের জনজীবনের সমস্যা সমাধানের আন্দোলনের পুরোধা। তাঁর নির্দেশেনায় এই বৈঠকের সুফল চট্টগ্রামবাসী দেখতে চায়, পবিত্র রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস  সরবরাহ নিশিত করতে হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভারত থেকে ৭৪৩ টন পেঁয়াজ আমদানি......

#

সারাদেশে যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে: হাইকোর্ট

#

সাম্য হত্যাকাণ্ডে দোষীদের বিচারের আওতায় আনা হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

আগামীকাল থেকে ফের বাড়তে পারে তাপপ্রবাহ

#

মাছচাষি হত্যায় ঝিনাইদহে ৫ জনের যাবজ্জীবন

#

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

#

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান জানান ড. ইউনূস

#

বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই ৪ কার্গো এলএনজি আসছে: বিদ্যুৎ উপদেষ্টা

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied