বোয়ালমারীতে ওসির কাটাগড় মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিং

Bortoman Protidin

২৮ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান শাগের শাহ্ মেলার মাঠ শনিবার (২৩ মার্চ) বিকেলে পরিদর্শন করেন বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম। এসময় তিনি মেলা কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

মেলা কমিটির সদস্যদের তিনি বলেছেন, মেলা করেন কিন্তু যথাযথ নিয়ম মেনে। মেলা চলাকালীন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেলা করলে মেলা বন্ধ করতে বাধ্য হবো আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। 

এদিকে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করেন ওসি মো. শহিদুল ইসলাম।

ওসি তার ফোর্স নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান, কাচাবাজার, মাংসের দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পক্ষ থেকে এই বাজার মনিটরিং। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নিয়মিত নজরদারির অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করা হয়েছে। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied