খানসামায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
২ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬
মো.
আজিজার রহমান,খানসামা
(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় ৫১তম উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ।