মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#

ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরে আটকে রেখে তফশিলি সম্প্রদায়ের দুই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দিরের প্রধান পুরোহিতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার অন্য দুই অভিযুক্ত পালিয়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নির্যাতনের শিকার দুই নারী নিজেদের দুরবস্থার কথা জানিয়ে পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংয়ের কাছে চিঠি লেখেন। ওই অভিযোগের ভিত্তিতে অমৃতসরের লোপোকে থানার পুলিশ রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান চালায়।

অভিযান চালিয়ে মন্দির থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। এ সময় মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তাঁর সহযোগী বারিন্দর নাথকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে গেছেন।

স্থানীয় ডিএসপি প্রতাপ সিং জানান, তফশিলি কমিশনের সদস্য তারসেম সিং সায়ালকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

#

কাজহীন দিবস আজ

#

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

#

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

#

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

#

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

#

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Link copied