১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

Bortoman Protidin

১০ দিন আগে শনিবার, নভেম্বর ১৪, ২০২৬


#

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থানায় হামলার ঘটনায় রাজধানীসহ দেশের যেসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে গেছে, সেসব এলাকার এইচএসসি ও সমমানের ১১ আগস্টের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

তবে এখনও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

এদিকে মঙ্গলবার (৬ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ট্রেজারি বা থানায় রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার গোপনীয় মালামাল সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার চিঠিতে দেশের শিক্ষা বোর্ডগুলোকে জরুরি পত্র জারি করেন। এতে বলা হয়, ট্রেজারি বা থানায় রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার গোপনীয় মালামাল অক্ষত অবস্থায় আছে কিনা এবং না থাকলে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এইসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন রাখা ছিল থানায়। অনেক থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে গেছে। সেসব থানা এলাকায় পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’

দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার সময়সূচিতে দেখা গেছে, ১১ আগস্ট সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ আগস্টেও পরীক্ষা রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

#

বৃহস্পতিবার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের প্রজ্ঞাপন জারি

#

আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

#

অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সমন্বয়ক সারজিস আলম

#

যমুনায় জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

#

খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

#

আগামী বছর সরকারি ছুটি ২৬ দিন, এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি

#

সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

#

ঈদে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করলেই কঠোর ব্যবস্থা: আইজিপি