অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#

মাদারীপুরের শিবচরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে দল থেকে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তাইজুল ইসলামকে কেন্দ্র করে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে পুরো গ্রামের সম্মানহানি হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার পক্ষ থেকে তাঁকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

​অব্যাহতি পাওয়ার কয়েক দিন পর আজ রোববার সকালে গ্রামের শত শত নারী-পুরুষ ও সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তাইজুল ইসলামের বাড়িতে চড়াও হন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা একজোট হয়ে তাঁর বসতঘরটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেন। তবে ঘটনার পর বাড়িটির কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

​অভিযুক্ত তাইজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছিলেন যে, ভিডিওতে থাকা নারী তাঁর নিজের স্ত্রী। কিন্তু স্থানীয়দের তোপের মুখে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

​এ বিষয়ে শিবচর উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের প্রাথমিক অভিযোগে তাঁকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ সম্পূর্ণরূপে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আয়োজন করে বাল্যবিয়ের পর নববধূর অস্বীকার, স্বামী ধর্ষণ মামলায় কারাগারে

#

বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

#

আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টির আভাস

#

৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা

#

যৌতুকের টাকা না পেয়ে চলে গেলেন বর!

#

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন : বিটিআরসি

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ- ডিএমপি কমিশনার

#

মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর

#

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

সর্বশেষ

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

#

কাজহীন দিবস আজ

#

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

#

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

#

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

#

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

#

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Link copied