বোয়ালমারীতে ৩ টাকার সিঙ্গারা বিক্রি করে স্বাবলম্বী ইয়াছিন

Bortoman Protidin

৪ দিন আগে বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬


#

মুকুল বসু ,ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মালেক মোল্যার ছেলে মো. ইয়াছিন মিয়া।

চার ভাইবোনের মধ্যে বড় ভাই আব্দুর রহমান নিজ মালিকানাধীন জিপ গাড়ি ভাড়ায় চালান। আর মেজ ভাই রবিউলও ভাড়ায় চালিত মাইক্রোবাসের ড্রাইভার। ছোট ভাই মামুন কৃষিকাজ করেন। এক মাস বয়সী এক সন্তানের জনক ইয়াছিন মিয়া বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ৩ টাকার সিঙ্গারা বিক্রি করেন। ইয়াছিন মিয়ার ভাষায় 'বাচ্চা সিঙ্গারা'। সিঙ্গারা বিক্রির সময় তিনি কিছু সময় থেমে থেমে হাঁক পাড়েন 'বাচ্চা সিঙ্গারা' আছে, 'বাচ্চা সিঙ্গারা'। সাথে কিছু বড় সিঙ্গারা থাকলেও তা খুব একটা বিক্রি হয় না। তবে ছোট সিঙ্গারার সাথে তিন টাকার সমুচাও বিক্রি করেন। কিন্তু ৩ টাকার সিঙ্গারাটারই চাহিদা বেশি। 

একান্নবর্তী সংসারে সাংসারিক ব্যয়ে ইয়াছিন মিয়ার অবদান কম নয়। সিঙ্গারা বিক্রি থেকে অর্জিত আয়ে বেশ খুশি তিনি। বত্রিশ বছর বয়সী ইয়াছিন মিয়া একটি মাঝারি সাইজের কাঠের বাক্সের উপর একটি কাঁচের ঘর বানিয়ে তাতে ভ্যানগাড়ির দুটি চাকা লাগিয়ে ঠেলাগাডি় সদৃশ একটি গাড়ি বানিয়েছেন। আর কাঁচের ঘরের মধ্যে সিঙ্গারা, সমুচা রাখায় ধূলাবালিমুক্ত থাকে। প্রতিদিন ১১০০-১২০০ পিস ছোট সিঙ্গারা বিক্রি হয়। ওই পরিমান সিঙ্গারা তৈরি করা ইয়াছিনের একার পক্ষে সম্ভব নয়। তাই তাকে সহযোগিতা করেন তার ছোট ভাই মামুন (২৮) ও মা সাহেরা বেগম (৬০)। বাড়ি থেকে সিঙ্গারা, সমুচা তৈরি করে বোয়ালমারী বাজারের তালতলা, মহিলা কলেজের সামনে, হাসপাতালের সামনে, চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বিক্রি করে থাকেন। ইয়াছিন মিয়া বলেন, 'প্রতিদিন ১১০০-১২০০ পিসের মতো ছোট সিঙ্গারা বিক্রি করি। প্রতি পিস ৩ টাকা। এতে খরচ বাদ দিলে ১৩০০-১৪০০ টাকার মতো লাভ থাকে। সকাল ১০টা থেকে বেচা শুরু করে দুপুর ৩টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। দেড় মাস যাবত এই সিঙ্গারা, সমুচা বিক্রি করছি। আগে তিন বছর হাসপাতালের সামনের এক হোটেলে সিঙ্গারা বানাতাম। পরে ওই হোটেলের কাজ ছেড়ে এখন ঠেলাগাডি়তে করে সিঙ্গারা, সমুচা বিক্রি করি। বড় সাইজের কিছু সিঙ্গারা আর সমুচা থাকলেও ছোট সিঙ্গারার চাহিদা বেশি। এই ব্যবসায় এখন অনেক ভালো আছি', ইয়াছিন যোগ করেন।

স্থানীয় স্কুল শিক্ষক আনিচ মৃধা বলেন, 'ইয়াছিন মিয়ার একটি ছোট সাইজের সিঙ্গারার দাম মাত্র তিন টাকা। অথচ খেতে সুস্বাদু। আমি মাঝেমধ্যে ওই সিঙ্গারা পেলেই খাই। ইয়াছিন মিয়ার সিঙ্গারা কাঁচের ঘরের মধ্যে থাকায় মাছি পড়ে না এবং ধূলাবালিমুক্ত। সেদিক থেকে বলতে গেলে ইয়াছিন মিয়ার বাড়িতে তৈরিকৃত সিঙ্গারা স্বাস্থ্যকর।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাতীয় সাংবাদিক সংস্থা'র বুড়িচং উপজেলা কমিটি গঠন

#

ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

#

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন : বিটিআরসি

#

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

#

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ

#

ধেয়ে আসছে ৮০ কি.মি. বেগে বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি

#

ঢাবির শিক্ষার্থী, কুমিল্লার মেয়ে আদ্রিতার আ-ত্ম-হ-ত্যা

#

আইনজীবী অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ

#

এ বছর হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি তিন লাখ ছাড়াল

Link copied