ফের ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা খলিলের, নতুন মূল্য উজ্জ্বল- নয়নের

Bortoman Protidin

৮ দিন আগে শনিবার, আগস্ট ২৯, ২০২৬


#

রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান হঠাৎ করে গরুর মাংসের দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছিলেন । যদিও মাত্র ৭ দিনের মধ্যে তিনি এ সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন।

২০ রমজান পর্যন্ত আবারও ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন খলিল। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে তার দোকান।

সেইসঙ্গে নতুন মূল্যে গরুর মাংস বিক্রি করার কথা জানিয়েছেন রাজধানীর আরও দুই আলোচিত ব্যবসায়ী উজ্জ্বল ও নয়ন।

রবিবার (২৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।

এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন, মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বলসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাংস ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ২০ রমজান পর্যন্ত ৫৯৫ টাকায় মাংস বিক্রি করবো। প্রতিদিন ২০টি করে গরু জবাই হবে বিকেল পর্যন্ত। আমি কথা দিয়েছিলাম সেটা রাখবো।

এদিকে মাংস বিক্রেতা উজ্জল ও নয়ন মাংসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। কেজিতে ৩৫ টাকা বাড়িয়ে উজ্জল ৬৩৫ টাকা মাংসের দর নির্ধারণ করেছেন। একইসঙ্গে পুরান ঢাকার নয়ন ৫৭০ টাকার মিক্সড মাংস ৬০০ টাকায় , ঝুলানো মাংস ৬৫০ টাকায় বিক্রি করার ঘোষণা দিয়েছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

#

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

#

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

#

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

#

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

#

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

#

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

#

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ দিতে পারতাম না: নয়ন

#

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

#

হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

Link copied