পাবনা আমিনপুরের একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৪টি কঙ্কাল উধাও

Bortoman Protidin

২৩ দিন আগে শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬


#

পাবনা আমিনপুরের একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৪টি মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।  

১৯ই মার্চ দিবাগত রাতে পাবনা জেলার আমিনপুর থানা এলাকার নতুন বাজার সংলগ্ন খাশ আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। 

 

ঘটনা স্থলে থাকা স্থানীয় সুত্রে জানা যায়, কবরস্থানে দাফনকৃত মরদেহের পরিবারের একজন সদস্য কবর জিয়ারত করতে গেলে কবর খোঁড়া দেখতে পায়।এ সময় তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি কালাম মন্ডল কে জানালে মুহুর্তের মধ্যে এ খবর এলাকাসহ আশপাশে ছড়িয়ে পড়ে।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ,  ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  নুরুজ্জামান, এস আই তরিকুল ইসলাম। 

কবরস্থানে দাফনকৃত মরদেহের কঙ্কাল চুরির ঘটনার প্রত্যক্ষদর্শী রেখা পারভীন জানান,ফজর নামাজ শেষে আমি  ভাইয়ের কবর জিয়ারত করতে আসি। এমন সময় কবরস্থানে ৬ - ৭ জন কালো পোশাক পরিহিত মানুষ দেখতে পাই। আমাকে দেখতে পেয়ে তারা  অতিদ্রুত ট্রাকে উঠে পালিয়ে যায়।

এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, যেখানে কবরস্থানে দাফনকৃত মরদেহের নিরাপত্তা নেই সেখানে আমাদের নিরাপত্তা কোথায়।  

এবিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এলপিজির কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

#

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবনের কর্মকর্তার জামিন মঞ্জুর

#

একুশে পদক পাচ্ছে সংগীত দল ও ৯ ব্যক্তি

#

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে: প্রেস সচিব

#

যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

#

নির্বাচনী ছুটিতেও মেট্রোরেল চলবে, ভোটের দিন বাড়তি ট্রেন

#

রমজানে অফিস সময় নির্ধারণ

#

মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : আমির ডা. শফিকুর রহমান

#

ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

#

ঘুমের ভান করে নারীর গায়ে স্পর্শ, যুবক গ্রেপ্তার

Link copied