বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়: স্কালোনি

Bortoman Protidin

১০ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

শক্তি-সামর্থ্যে ধারে কাছে ছিল না কেপ ভার্দে। র‌্যাংকিংয়ের ৬৭ নম্বর দলের বিপক্ষে খেলা চূড়ায় থাকা আর্জেন্টিনার।

আবার আলবিসেলেস্তাদের নামের পাশে তিন বিশ্বকাপের বিপরীতে প্রথমবার ফুটবলের সর্বোচ্চ আসরে অভিষেক কেপ ভার্দের।

অতীত ইতিহাস আর পরিসংখ্যানের হিসেবে লড়াইটা তাই একপেশেই হওয়ার কথা ছিল। কিন্তু মায়ামিতে আজ যা হলো তাতে হাফ ছেড়ে বেঁচেছে আর্জেন্টিনা। স্কোরলাইন ৩-২ হলেও আলবিসেলেস্তাদের কঠিন পরীক্ষা নিয়েছে প্রতিপক্ষরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একদম চমকে দিয়েছে তারা।

জয় কতটা কঠিন ছিল তার প্রমাণ পাওয়া যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। তার মতে, ম্যাচটা অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। বিশ্বকাপে কোনো ম্যাচ যে সহজ নয় তা ম্যাচ শেষে স্বীকার করেছেন তিনি।

অতিরিক্ত সময়ে জয় পাওয়ার পর স্কালোনি বলেছেন, ‘ম্যাচটি অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। লোকে যখন বলে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, কথাটা আসলেই শতভাগ সত্যি। আজ তা আবারও প্রমাণিত হলো।ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিল কেপ ভার্দে। তবে প্রতিবারই সমতায় ফিরে আর্জেন্টিনার নাভিশ্বাস তুলেছিল তারা।

দুর্দান্ত পারফম্যান্সের জন্য তাই প্রশংসা পাচ্ছে স্কালোনির কাছে থেকেও। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। আজ তারা মাঠে দেখিয়েছে কতটা দুর্দান্ত দল।’

শিষ্যদের হাল না ছাড়ার মানসিকতার প্রশংসাও করেছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘সবকিছুর মাঝেও আপনাকে সবসময় ইতিবাচক দিক খুঁজে নিতে হবে। আমাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—দলটি কখনো হাল ছেড়ে দিতে জানে না।’

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা

#

কুমিল্লায় নকল ওষুধ কারখানায় অভিযান, বিপুল পরিমাণ ওষুধসহ মালিক আটক

#

আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব: তথ্য উপদেষ্টা নাহিদ

#

মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

#

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব

#

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

#

দেশটাকে নতুন করে সাজাতে হবে: মির্জা ফখরুল

#

দেশের ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

#

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে ২০ জেলায়

Link copied