ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর এক নারী অ্যাম্বুলেন্সেই মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। তার স্বজন তারেক আল হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

কিন্তু রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। এরপর দীর্ঘ চার ঘণ্টা প্রায় স্থবির হয়ে থাকে গাড়ি।শেষ পর্যন্ত ভোর সাড়ে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। এর আগে শুক্রবার সকাল ৮টায় নারায়ণগঞ্জের আষাড়িয়ারচরে একটি সেতু সংস্কারকে কেন্দ্র করে পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

কুমিল্লা জেলার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এ যানজট শনিবার সকাল ১২টা পর্যন্তও অব্যাহত ছিল। এতে হাজার হাজার যানবাহনের চালক ও যাত্রীদের চরম ভোগান্তি সহ্য করতে হয়।

যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই খাবার ও পানির সংকটে পড়েছেন।

চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের যাত্রীরা বলেন, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে যানজটে আটকা পড়েন তাঁরা। সকাল ৮টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন।

সুরমা পরিবহনের চালক রিপন মিয়া বলেন, “ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। এখানে কোনো সংস্কারকাজ হলে যানজট নিয়ন্ত্রণে আগে থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, “আষাড়িয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরুর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।”

হাইওয়ে পুলিশ বলছে, শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যানজট ছুটতে শুরু করে। তবে মুন্সিগঞ্জ মেঘনা সেতুর টোলপ্লাজা ও কুমিল্লার দাউদকান্দিতে গোমতী-মেঘনা সেতুর টোলপ্লাজায় যানবাহনের জট রয়ে গেছে।

শনিবার বেলা ১টায় হাইওয়ে দাউদকান্দি ক্রসিং থানার ওসি প্রেমচাঁদ রায় জানান, শনিবার দুপুরেও দাউদকান্দিতে থেমে থেমে যানবাহন চলছে। পুলিশ চেষ্টা করছে যান চলাচল সচল রাখতে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied