প্রিয় সোনামণি রামিসা তোমার কাছে মানবতা লজ্জিত : ডা. শফিকুর রহমান

Bortoman Protidin

২৫ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (২০ মে) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে তিনি এই দাবি জানান। পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনও বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন। তুমি চলে গেছ-তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।’

তিনি আরও লেখেন, ‘তুমি চলে গেছ-তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই। আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’

এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। শিশুটির শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচ থেকে। এ ঘটনায় সোহেল রানা (৩৪) এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক

#

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

#

সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া : তথ্য উপদেষ্টা

#

ভারত থেকে এসেছে পিঁয়াজ, বিক্রি হবে ৪০ টাকা কেজিতে

#

বৃষ্টির মধ্যেই ভাষা শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

#

শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে: প্রধান উপদেষ্টা

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

#

ডিম-মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার

#

পূর্বানুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

Link copied