চোলাই মদসহ পতেঙ্গায় গ্রেফতার ৩

Bortoman Protidin

৩ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে পাহাড়ি চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পতেঙ্গা থানার স্টিল মিল বাজারের নুরুন্নবী গলির একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে তিন ড্রাম ভর্তি ৪১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি থানার ছিজকপাড়া গ্রামের ললিত কুমার চাকমার ছেলে রিপন চাকমা (২২), তার স্ত্রী লিখি চাকমা (২২) এবং নানিয়ারচর থানার ছিলন্যা পাড়া গ্রামের চিরঞ্জীব চাকমার ছেলে নতুন চাকমা (২৩)। তাদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্টিল মিল বাজারের নুরুন্নবী গলির কমা ম্যানসন নামের একটি ভবনের চার তলার একটি ফ্ল্যাটে গ্রেফতাররা পাহাড়ি চোলাই মদ মজুত করে নগরীর বিভিন্ন খুচরা বিক্রেতা এবং মাদকসেবিদের সরবরাহ করে আসছিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied