শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Bortoman Protidin

২১ দিন আগে শনিবার, নভেম্বর ২৮, ২০২৬


#

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিছামনি নামের এক শিশুকে দলবেঁধে ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুল করিম চৌধুরী জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ মিয়া (১৯), হাসান রাকিব (২০) এবং আবু সাইম (১৮)। এই তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক।

অন্যদিকে এ মামলায় অপ্রাপ্তবয়স্ক একজনকে (১৬) দশ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। পৃথক দুটি আদালতে আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ১৪ জুন বিকালে ধোবাউড়ায় শিশু নিছামনিকে দলবেঁধে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন নিছামনির বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশের অভিযানে চার আসামি গ্রেপ্তার করা হয়। তারা ঘটনায় সম্পৃক্তত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এরই মধ্যে মামলার মাত্র নয়দিনের মাথায় ২৩ জুন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় এ রায় ঘোষণা করা হল।

রায় ঘোষণার পর নিছামনির বাবা-মা ও স্বজনরা সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিরোধী নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল

#

অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন

#

ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

#

শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন অনুদান, অর্থ যাবে নগদে

#

আগামীকাল ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

#

তাপমাত্রা কমতে পারে আরও

#

এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে কাজ করুন: রাষ্ট্রপতি

#

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied