ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা

Bortoman Protidin

১৬ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬


#

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা এবং ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুর বাবা।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা চাপারতল পুলিশ বক্সে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের মনির হোসেনের স্ত্রী রিনা খাতুন ও তার ২ বছরের ছেলে রাইয়ান। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে সন্ধ্যায় কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মনির হোসেন। তারা কাকিনা চাপারতল পুলিশ বক্স এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লালমনিরহাটগামী পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স্ত্রী রিনা খাতুন ও ছেলে রাইয়ান ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী মনির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভর্তি করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু

#

স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

Link copied