অতিরিক্ত মদ্যপানে ২ যুবকের মৃত্যু
১ ঘন্টা আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
মাগুরার
শ্রীপুর উপজেলায় অসুস্থ হয়ে পড়ার পর দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের এক স্বজনের দাবি,
বিজয়া দশমীর রাতে ‘অতিরিক্ত মদ’ পানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।
শুক্রবার
ভোর রাতে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে শ্রীপুর
থানার ওসি ওলী মিয়া জানিয়েছেন।
মৃতরা
হলেন- শ্রীপুর উপজেলার মকরদ্দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর ও একই উপজেলার
গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস।
বিধান
বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া বিশ্বাস বলেন, “জারিয়া গ্রামের ‘সার্বজনীন দুর্গা মন্দির’
থেকে বিজয় দশমীর রাতে বিধান ও আলমগীর অতিরিক্ত মদ পান করে। এ সময় দুজনই গুরুতর অসুস্থ
হয়ে পড়লে তাদের বন্ধুরা অসুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেন।
“পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের
সদস্যরা দুজনকে মাগুরা সদর শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের
চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
মাগুরা
সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলছেন, “হাসপাতালে অনার অগেই দুই
যুবকের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”
ওসি
ওলী মিয়া বলেন, ‘অতিরিক্ত মদপানে’ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে। মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।