একযোগে বদলি ২৩ পুলিশ কর্মকর্তা

Bortoman Protidin

১৯ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬


#

একযোগে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, স্পোশল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি)কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির কমিশনার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোঃ নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি এবং সিআইডির ডিআইজি মো.মো.

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপসচিব পদ প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির বিশেষ পুলিশ সুপার, ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশের পুলিশ সুপার, আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিদফতরের এআইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিয়ের কয়েক ঘণ্টা পরই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল বরের

#

হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় যাবেন নির্বাচনী কর্মকর্তারা

#

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

#

ঈদে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করলেই কঠোর ব্যবস্থা: আইজিপি

#

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

#

অফিসে প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশেরও বেশি মানুষ

#

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

#

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

#

সারাদেশে র‍্যাবের ৪৩২ টহল দল

#

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সর্বশেষ

#

তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু

#

অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক

#

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম

#

আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

#

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না : অপ্রতীমের মা

#

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

#

নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের

#

মা ও ৮ মাসের ভাতিজিকে হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

#

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

#

অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

Link copied