চোখে মরিচের গুঁড়া মেরে ছিনতাই সাড়ে ১৪ লাখ টাকা, আটক ১

Bortoman Protidin

৮ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

হাটহাজারীতে চোখে মরিচের গুঁড়া মেরে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

(৩০ নভেম্বর)বৃহস্পতিবার  বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ রেজিস্ট্রি অফিস সংলগ্ন শাহজালাল স্কুলের সামনে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, এনআরবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক কর্মকর্তা একজন সিকিউরিটি গার্ডসহ স্কুটি চালিয়ে প্রতিদিনের ন্যায় টাকা সংগ্রহ করে ১৪ লাখ ৫৩ হাজার টাকা চৌধুরীহাট জনতা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন।

এ সময় ৪/৫ জন যুবক মাস্ক পরে তাদের চোখে মরিচের গুঁড়া মেরে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে আটক করে এবং টাকার ব্যাগ নিয়ে বাকী ৩ যুবক সিএনজিচালিত অটোরিকশা যোগে পালিয়ে যায়।

এক ছিনতাইকারীকে আটক করা কয়েকজন যুবকের সাথে কথা বলে জানা যায়, বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন যুবক দৌঁড়ে সিএনজিচালিত অটোরিকশাতে উঠার চেস্টা করছিল। এ সময় একজনকে কি হয়েছে, কি সমস্যা জানতে চাইলে সে পুলিশ আসছে বলে পালানোর চেস্টা করাতে আমরা তাকে আটক করি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান দৈনিক আজাদীকে জানান, আমরা ঘটনাস্থলে এসেছি, তদন্তের স্বার্থে আপাতত আটককৃতের পরিচয় প্রকাশ করছি না। পরে বিস্তারিত জানানো হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied