সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে এসআই গুলিবিদ্ধ

Bortoman Protidin

১ ঘন্টা আগে শনিবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৬


#

নাটোরে পিস্তল নিয়ে শিশুপুত্রের খেলার একপর্যায়ে গুলিবিদ্ধ হয়েছেন এক এসআই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে বলে নাটেরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন। পায়ে গুলিবিদ্ধ দেওয়ান মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনায় পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইনসে বাসায় যান দেওয়ান মামুন। তার পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে গেলে সেটি নিয়ে তার শিশুপুত্র খেলতে শুরু করে। পরে ওয়াশরুম থেকে বের হলে ‘মিস ফায়ার’ হয়ে গুলি মামুনের বাম পায়ে লাগে।

সেসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ও পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে অন্যান্য পুলিশ কর্মকর্তা আহত এসআইকে দেখতে যান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

#

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

#

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

#

বাড়ির উঠানে মিলল দাদির রক্তাক্ত মরদেহ পাশে সরিষাক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ

#

চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জা নিয়ে যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী

#

সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে এসআই গুলিবিদ্ধ

#

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর বাবার জানাজায় হাজারো মানুষ

#

কুমিল্লায় মহাসড়কে অভিযান: প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

#

দুই মাস পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

Link copied