এনজিওর মামলার আসামি হয়ে শিশু সন্তান ও শাশুড়িসহ গ্রেপ্তার হয়েছেন এক গৃহবধূ

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, মে ৭, ২০২৬


#

বরিশালে ১৭ হাজার টাকা ঋণখেলাপির জন্য ক্ষুদ্র ঋণদাতা এনজিওর মামলার আসামি হয়ে শিশু সন্তান ও শাশুড়িসহ গ্রেপ্তার হয়েছেন এক গৃহবধূ। রাতভর থানা হাজতে বন্দি থাকা ওই নারীকে শনিবার (১৬ ডিসেম্বর) মানবিক বিবেচনায় জামিন দিয়েছেন আদালত।

ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে দুই বছর বয়সী শিশু ও শাশুড়িসহ ওই নারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় আগৈলঝাড়া থানার পুলিশ।  

ওই নারীর নাম নুপুর মধু (২৬)। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতারমাঠ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী শ্যামল হালদারের স্ত্রী।  

তার শাশুড়ি শ্রীমতি হালদার বলেন, এক বছর আগে ক্ষুদ্র ঋণদানকারী এনজিও বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) থেকে ৪০ হাজার টাকা ঋণ নেওয়া হয়। পাঁচ মাস আগে ছেলে শ্যামল সৌদি আরবে গিয়েছে। সেখানে গিয়ে দুই মাস বেকার ছিল। তাই ঋণের ১৭ হাজার টাকা পরিশোধ করতে পারিনি। এই কারণে বিডিএস থেকে পুত্রবধূ নুপুরের বিরুদ্ধে মামলা করেছে।

শ্রীমতি হালদার অভিযোগ করেন, মামলার নোটিশ পেয়ে পাঁচ হাজার টাকা নিয়ে এনজিওতে দিয়েছেন। এ সময় এনজিও থেকে জানানো হয়, তিন হাজার টাকা কিস্তি হিসেবে জমা দেবে। বাকি দুই হাজার টাকা দিয়ে মামলা উঠিয়ে (প্রত্যাহার) নিতে খরচ করবে। কিন্তু শুক্রবার রাত ১টার দিকে পুলিশ এসে নুপুরকে গ্রেপ্তার করেছে।  

শ্রীমতি আরও বলেন, নুপুরের সঙ্গে দুই বছর বয়সী শিশু নাতি ও আমাকেও পুলিশ নিয়ে যায়। পুত্রবধূকে গ্রেপ্তারের সময় নারী পুলিশ না থাকায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে। রাত ১টার পর থেকে আমরা থানা হাজতে ছিলাম। শনিবার সকালে আমাকে ছেড়ে দিয়ে নাতি ও পুত্রবধূকে বরিশাল আদালতে নিয়ে গেছে পুলিশ।  

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, আদালতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নুপুরকে গ্রেপ্তার করেছেন তারা। সঙ্গে নারী পুলিশ সদস্য না থাকায় শাশুড়ি শ্রীমতি হালদারকে সঙ্গে নিয়ে আসা হয়। শনিবার সকালে শ্রীমতি হালদারকে ছেড়ে দিয়ে নুপুরকে সন্তানসহ আদালতে পাঠানো হয়েছে।  

আদালতের নিবন্ধনকারী কর্মকর্তা মো. ফুয়াদ জানান, মামলার আসামি হিসেবে নুপুরকে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমী মানবিক কারণে তাকে জামিন দিয়েছেন।  

এ বিষয়ে গৈলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক সরদার বলেন, ঋণ নিয়ে কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আদালত জামিন দিয়েছে বলেও শুনেছি।  

এনজিও বিডিএসের মাঠকর্মী মো. সুমন হোসেন বলেন, ঋণ নিয়েছে এক বছর পার হয়েছে। তাই ঋণখেলাপির দায়ে মামলা করা হয়েছে।  

তবে নোটিশ জারির পর নুপুরের পাঁচ হাজার টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেননি সুমন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রেল ক্রসিংয়ে গেট না ফেলায় ফেনীতে প্রাণ গেল ২ জনের

#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ জব্দ

#

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

#

কচুয়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

#

২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

#

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলছাত্রীর

#

ঢামেক থেকে হাসনাত আব্দুল্লাহকে নেয়া হলো সিএমএইচে

#

মধুখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

#

সুবর্ণচরের গৃহবধূ ধর্ষণকাণ্ডে ১০ জনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

#

কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে প্রাণ গেল তরুণ সেনা কর্মকর্তার

সর্বশেষ

#

ডিএনএ টেস্টে বেরিয়ে এলো সত্য, ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল ইমামকে

#

সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

#

তালাবদ্ধ ঘরে মিলল গার্মেন্টসকর্মীর মুখ ও পা বাঁধা গলাকাটা মরদেহ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টিআইবি নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

#

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে করছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

#

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতরে স্কুল দপ্তরি

#

কুমিল্লায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিকলে বাঁধা প্রতিবন্ধী যুবকের

#

৫ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

#

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

Link copied