অবৈধ বিদেশী মদসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫

Bortoman Protidin

২২ ঘন্টা আগে শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬


#

কক্সবাজারের টেকনাফ থানাধীন খারাংখালী বাজার এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব-১৫ ।

এসময় ৬৩ বোতল অবৈধ বিদেশী মদসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টের পাশে আয়ুব আলীর ছেলে মো. নূর (১৮)।

কক্সবাজার র‌্যাব -১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রবিবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. নূর নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর হেফাজত হতে সর্বমোট ৬৩ বোতল বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়।

মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।   

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

#

মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

#

বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

#

আজ অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

#

বাংলাদেশ সংস্কারে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

#

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

#

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

পাহাড়ে কেএনএফের অপতৎপরতা নিয়ে শঙ্কা নেই রাজধানীতে : ডিএমপি কমিশনার