কুমিল্লায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা করলো ট্রিপল মার্ডার

Bortoman Protidin

১৮ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬


#

কুমিল্লার হোমনায় ঘরে ঢুকে তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির  শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার  ছেলে-সাহাব উদ্দিন (৯) এবং ভাগ্নি তিশা আক্তার (১৪)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো: শাহপরান ঢাকায়  চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী,ছেলে ও প্রতিবেশী মামাতো ভাইয়ের  মেয়ে তিশা ঘুমিয়েছিলেন। রাতের কোনো একসময় তাদেরকে দুর্বৃত্তরা হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহগুলো খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিনজনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

#

একুশের সঙ্গে আমার এক আত্মিক সম্পর্ক : প্রধান বিচারপতি

#

সুবর্ণচরের গৃহবধূ ধর্ষণকাণ্ডে ১০ জনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

#

শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

#

বাসে ডাকাতি, শ্লী-ল-তা-হা-নি : গ্রেপ্তার ৩ ডাকাত, এএসআই বরখাস্ত

#

ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, এক লাখ টাকা জরিমানা

#

আইনজীবী অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ

#

প্রতারণা করে যেভাবে ফাঁদে ফেলতেন এহসান

#

কুমিল্লায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা করলো ট্রিপল মার্ডার

#

কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৫

সর্বশেষ

Link copied