দেশীয় অস্ত্রসহ কুমিল্লায় রড পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

Bortoman Protidin

২৯ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে জানান,মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুঁড়ে ডাকাতি করতে ওত পেতে থাকা আন্তজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ সুপার জানান, গতকাল শুক্রবার দিনগত রাত আড়াইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে আন্তজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় তাদের সাথে থাকা বাকি ১০ ডাকাত পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নাজমুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত আন্ত:জেলা ডাকাতদলের সদস্যরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হযরত আলী , একই গ্রামের মো. হাসান , চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন , একই উপজেলার পরচঙ্গা গ্রামের মো. কাউছার  ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের মো. জহির। বিভিন্ন অপরাধে জহিরের বিরুদ্ধে ১৩টি, হযরত আলীর বিরুদ্ধে আটটি ও কাউছারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

ডাকাতি করার কৌশল নিয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে লোহার রড নিয়ে ওত পেতে থাকে। তারা দুটি গ্রুপে থাকে। এক দল চলন্ত গাড়িতে রড ছুড়ে মারে। গাড়িটি থামলে অন্য গ্রুপ যাত্রীদের আতংকিত করে ডাকাতি করে ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন শহিদ লেফটেন্যান্ট তানজিমের বাবা-মা

#

কুড়িগ্রামে গরুর মাংসর কেজি ৫৯৫ টাকা, কেনা যাচ্ছে ১০০ গ্রাম মাংস

#

আজ পহেলা ফাল্গুন, ভালোবাসার দিন

#

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি - কুসিক প্রশাসক টিপু

#

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার সাবেক ভারতীয় ক্রিকেটার

#

কমতে পারে দিনের তাপমাত্রা

#

সবুজ পাতায় স্বপ্ন দেখছেন বাদাম চাষিরা

#

এলপিজির দাম বাড়ানোর পেছনে সিন্ডিকেটের ভূমিকা, ভ্রাম্যমাণ আদালত চালুর নির্দেশনা

#

প্রতারণার অভিযোগে দুই ভাই আটক

#

২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

সর্বশেষ

#

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ যাত্রী আটক

#

ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন

#

এক দিনের ব্যবধানে চবিতে ফের ‘কিং কোবরা’ উদ্ধার

#

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী

#

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

#

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

Link copied