উখালীতে অবৈধ ২টি ইটপাজা পানি দিয়ে বিনষ্ট

Bortoman Protidin

৯ দিন আগে শনিবার, আগস্ট ২৯, ২০২৬


#

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট পাজা পানি দিয়ে বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

 

বৃহস্পতিবার  (২১ মার্চ) দুপুরে উপজেলার গোসনতারা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরের দিকে  উপজেলা প্রশাসন  গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  'ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন ভঙ্গ করে  ইটের পাজা তৈরি পোড়ানোর অপরাধে ওই গ্রামের মোঃ ফোরকান সরদার মিজান সরদারের ইটের পাজা ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে বিনষ্ট করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়। এসময় পাজার মালিকরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

 

উপজেলা নির্বাহী অফিসার   ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, অবৈধ ইট পাজা তৈরি পোড়ানোর অভিযোগে গোসনতারা গ্রামের দুটি ইটের পাজা পানি দিয়ে বিনষ্ট করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা আগামীতেও চলমান থাকবে। অভিযান পরিচালনার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা করলো ট্রিপল মার্ডার

#

টিকিট না থাকায় জরিমানা, স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন উত্তেজিত ব্রাজিল সমর্থক

#

গলায় বাদাম আটকে ছটফট করে ছোট্ট মানহার করুণ মৃত্যু

#

শ্বাসনালি পোড়া হালিমা লাইফ সাপোর্টে, ৩জনকে ছাড়পত্র

#

বাড়তে পারে তাপমাত্রা , আশঙ্কা ঘূর্ণিঝড়ের

#

ক্লাস ফাঁকি দিয়ে ‘কালো জাদুর’ বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

#

৩০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

প্রাথমিকের শিক্ষক প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

#

বৈদেশিক মুদ্রা ছাড়াই কাউন্টার-ট্রেড ব্যবস্থা চালু করল বাংলাদেশ ব্যাংক

#

কুড়িগ্রাম শহরে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

Link copied