কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, মার্চ ২০, ২০২৬


#

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় নতুন মোটরসাইকেল কেনার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ২ বন্ধু। বুধবার দিন গত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার খাদঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের কাদের প্রধানের ছেলে ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হোসেন (১৯) ও একই গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নাজমুল ও শামীম। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা সড়কের পাশে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন- নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল তারা। দাউদাকান্দি উপজেলার নতুন বাজারের এক নামকরা চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ১ দিন আগে সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে!!

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত হয়। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রমজানে স্কুল খোলা থাকবে কি না, জানা যাবে আজ

#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

কুমিল্লায় মানব পাচারকারী আপন মিয়াসহ ৪ জনকে আটক করেছে বিজিবি

#

এবার ফিতরা কত, জানা যাবে কাল

#

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

#

জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটির সর্বশেষ অবস্থা

#

কুড়িগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ চেয়ারম্যান পুত্র ফরিদুল গ্রেফতার

#

কুমিল্লায় পুলিশের লুট হওয়া ২৮ অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে আনসার- ভিডিপি

#

ককটেল প্রস্তুতের সময় ভয়াবহ বিস্ফোরণ, আধা কিলোমিটার দূরে মিলল যুবকের লাশ

#

৮ মার্চ নারীদের দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে বিমান

Link copied