কুড়িগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ চেয়ারম্যান পুত্র ফরিদুল গ্রেফতার

Bortoman Protidin

২৮ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬


#
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল গফুরের ছোট ছেলে ফরিদুল ইসলামকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

ইয়াবাসহ পুত্র ফরিদুল ইসলাম গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর বলেন, 'একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছে মুলত ইয়াবা উদ্ধার করে। কিন্তু ডিবি পুলিশ মেয়েটিকে ছেড়ে দিয়ে প্রভাবিত হয়ে অন্যায় ভাবে আমার ছেলেকে গ্রেফতার করে। মিথ্যা উক্তিমুলে আমার ছেলের নামে মামলা দায়ের করে। 

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবির একটি চৌকষ টিম যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরের পুত্র ফরিদুলের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৮'শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। রোববার আসামীকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সো করা হলে বিজ্ঞ বিচারক হাজতে পাঠানোর আদেশ দেয়। 
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আকিজ কলেজিয়েট স্কুলের ৮ শিক্ষার্থীর মেডিকেলে চান্স

#

কুমিল্লায় রথযাত্রা উদযাপনের কর্মসূচি গ্রহণ

#

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত

#

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

#

কুমিল্লা রাজেশ্বরী কালী বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা রবিবারে

#

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপটে ৭২ রানেই অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

#

২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশ

#

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর তৈরি বাহনে চড়লেন প্রধানমন্ত্রী

#

জাতীয়ভাবে প্রথমবারের মতো বাংলাসহ সব জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ

সর্বশেষ

#

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী

#

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

#

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান

#

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

#

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

#

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

#

লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান

#

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

#

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

#

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

Link copied