কাঠি ভাজার লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

Bortoman Protidin

৭ দিন আগে শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬


#

যশোরের শার্শায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে আলম গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার সরুপদাহ গ্রামে এই ঘটনা ঘটে। পরে শনিবার (২৩ মে) রাত ১টার দিকে শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আলম গাজী শার্শার সরুপদাহ গ্রামের জহর গাজীর ছেলে। নির্যাতনের শিকার শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে তার পরিবারের সঙ্গে পুলিশের আশ্রয়ে নিরাপদ হেফাজতে রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে শিশুটিকে ‘কাঠি ভাজা’ খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি টং ঘরে নিয়ে যায় আলম গাজী। সেখানে সে শিশুটিকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির জামাকাপড় খুলে তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা ছুটে এলে অভিযুক্ত আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে শিশুটিকে যৌন নির্যাতনের এই নৃশংস ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি তুলেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, 'অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামি আলম গাজীকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।'

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, মুচলেকায় মুক্ত দুই কনটেন্ট ক্রিয়েটার

#

ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু

#

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

#

পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

#

শহীদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গিয়েছে : কুমিল্লায় এনসিপি নেতা শিশির

#

সারাদেশে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

#

‘ভালোবাসা আর পরিবারের অমতে গিয়ে করা বিয়েই যেন ছেলের জন্য কাল হলো’

#

৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ : ইসি সানাউল্লাহ

#

শ্রদ্ধা ও ভালবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে উপদেষ্টা হাসান আরিফকে শেষ বিদায়

সর্বশেষ

#

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

#

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

#

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

Link copied